কক্সবাজারের পেকুয়া উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা চৌমুহনীতে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে চৌমুহনী এলাকার ক্রেমলিন চৌধুরী প্লাজার সামনে এ সভা অনুষ্ঠিত হয়। পেকুয়া চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি রাফিউল করিম মিন্টুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দিন। মাওলানা জহিরের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম বলেন, পেকুয়া বাজার ও চৌমুহনী এলাকায় যানজটের অন্যতম প্রধান কারণ অবৈধভাবে গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল। পেকুয়া বাজার ইতোমধ্যে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। একইভাবে চৌমুহনীতেও অভিযান শুরুর আগে সংশ্লিষ্ট সবাইকে আইন ও নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মোবাইল কোর্ট পরিচালনার সময় কেউ আইন অমান্য করলে জরিমানা করা হবে। প্রয়োজনে অবৈধভাবে রাখা মালামাল জব্দ করা হবে। মার্কেট এলাকায় ইভটিজিং কিংবা মাদকদ্রব্য সেবনের কোনো ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পেকুয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আনসারি বলেন, পেকুয়া উপজেলা ও পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট চৌমুহনী। এ এলাকায় হাসপাতাল, উপজেলা পরিষদ, পৌরসভা, কলেজ ও স্কুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু প্রতিদিন দীর্ঘ সময় যানজটের কারণে পথচারী ও সেবাপ্রত্যাশীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। যানজট নিরসনে চৌমুহনীকে ‘নো-পার্কিং জোন’ ঘোষণার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন পেকুয়া থানার এসআই পল্লব ঘোষ, পেকুয়া উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও মগনামা-বরইতলী সিএনজি অটোরিকশা শ্রমিক ফেডারেশনের সভাপতি হারুনর রশীদ, চৌমুহনী ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ছিদ্দিকী, ক্রেমলিন চৌধুরী প্লাজার সভাপতি মাস্টার আনছার উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ হোসাইনসহ স্থানীয় ব্যবসায়ীরা।
সভায় চৌমুহনী এলাকার যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ পার্কিং বন্ধ, ইভটিজিং ও মাদক প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন, ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে নয়, যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ জনগণকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন