জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃত্যুদণ্ড

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। বুধবার (১৪ অক্টোবর) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি আরবভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম আজেলের প্রতিবেদনে তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তদন্তের পর দেশটির নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে মামলাটি আদালতে পাঠানো হয়।

আজেলের প্রতিবেদনে বলা হয়, আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। তাদের কর্মকাণ্ডের গুরুতর প্রকৃতি এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সাজা দেওয়া হয়।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতের রায় বহাল রাখে। এরপর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানায়, সৌদি সরকার দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং ইসলামী আইন কার্যকর করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। মসজিদের পবিত্রতা লঙ্ঘন কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

এদিকে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সংবাদসূত্র: সংবাদমাধ্যম আজেল

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। বুধবার (১৪ অক্টোবর) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি আরবভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম আজেলের প্রতিবেদনে তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তদন্তের পর দেশটির নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে মামলাটি আদালতে পাঠানো হয়।

আজেলের প্রতিবেদনে বলা হয়, আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। তাদের কর্মকাণ্ডের গুরুতর প্রকৃতি এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সাজা দেওয়া হয়।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতের রায় বহাল রাখে। এরপর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানায়, সৌদি সরকার দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং ইসলামী আইন কার্যকর করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। মসজিদের পবিত্রতা লঙ্ঘন কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

এদিকে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সংবাদসূত্র: সংবাদমাধ্যম আজেল

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত