জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইকবাল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বোয়ালখালী উপজেলার সৈয়দ নগর এলাকার বাসিন্দা ইকবাল হোসেনকে এ দণ্ড প্রদান করা হয়। তিনি ওই এলাকার শাহ আলমের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবসা প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও বোয়ালখালী থানা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইকবাল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বোয়ালখালী উপজেলার সৈয়দ নগর এলাকার বাসিন্দা ইকবাল হোসেনকে এ দণ্ড প্রদান করা হয়। তিনি ওই এলাকার শাহ আলমের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবসা প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও বোয়ালখালী থানা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত