সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলার ছাতক উপজেলার পৌর শহরের মণ্ডলীভোগ ও মোগলপাড়া গ্রামের লোকজনের মধ্যে এই
স্থানীয়রা জানান, রাতে পৌর শহরের একটি ফার্মেসিতে ডাক্তার দেখানোর সিরিয়াল আগে-পিছে করা নিয়ে দুই রোগীর স্বজনদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনার খবর নিজ নিজ এলাকায় ছড়িয়ে পড়লে মণ্ডলীভোগ ও মোগলপাড়া গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। অন্ধকারের মধ্যে উভয় পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। খবর পেয়ে ছাতক থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর বলেন, ডাক্তারের সিরিয়াল নিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে রাতে দুই গ্রামের লোকজন টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন