জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

লোহাগাড়ায় শিক্ষক নজরুল ইসলামের ওপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় জ্যেষ্ঠ শিক্ষক নজরুল ইসলামের ওপর কিশোর গ্যাংয়ের অতর্কিত ও নৃশংস হামলার প্রতিবাদে (রবিবার) ৬সেপ্টম্বর বেলা ১২টার সময়ে উপজেলার সড়কে সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন জনতার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

​মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এ সময় বক্তারা বলেন, একজন আলো ছড়ানো শিক্ষকের ওপর প্রকাশ্য দিবালোকে কিশোর গ্যাংয়ের এ ধরনের বর্বরোচিত হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। সমাজে কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই চলেছে, যার শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও শিক্ষকমণ্ডলী। দ্রুত পদক্ষেপ না নিলে এ অঞ্চল শিক্ষা ও সামাজিক নিরাপত্তার দিক থেকে চরম হুমকির মুখে পড়বে। 

মানববন্ধন কারীরা আইনশৃঙ্খলা অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এই প্রতিবাদ সমাবেশ কেবল একজন শ্রদ্ধেয় শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নয়, এটি লোহাগাড়ার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির বিরুদ্ধে আমাদের সম্মিলিত ক্ষোভের বহির্প্রকাশ। আজকে আমাদের শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে বিচার চাচ্ছেন, শিক্ষার্থীরা নিরাপত্তার অভাবে ক্লাসে যেতে ভয় পাচ্ছে—এর চেয়ে বড় প্রশাসনিক ব্যর্থতা আর কী হতে পারে?

বর্তমানে লোহাগাড়ার অলিগলিতে কিশোর গ্যাং ও চিহ্নিত অপরাধীদের দৌরাত্ম্য বহুগুণ বেড়ে গেছে। প্রকাশ্যে শিক্ষক নির্যাতন, ছিনতাই ও মাস্তানি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ভূমিকা পালন করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজ শিক্ষক নজরুল ইসলাম আক্রান্ত হয়েছেন, কাল যদি সাধারণ নাগরিক কিংবা আমাদের সন্তানদের জীবন বিপন্ন হয়, তবে তার দায় কে নেবে? এলাকা জুড়ে যদি অবিলম্বে পুলিশি টহল জোরদার না করা হয় এবং মাদক ও কিশোর গ্যাংয়ের আস্তানাগুলো উচ্ছেদ করা না হয়, তবে লোহাগাড়ার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পুরো উপজেলা অচল করে দেওয়া হবে। অবিলম্বে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে এনে আমাদের নিরাপদ বসবাসের নিশ্চয়তা দিতে হবে।

প্রশাসন সূত্রে জানা যায়, ইতিমধ্যে নজরুল ইসলামের উপর হামলাকারী এক অপরাধীকে আটক করা হয়। বাকিদের বিষয়ে প্রশাসনের কঠোর নজর রয়েছে৷ 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ, বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষার্থী প্রতিনিধিরা৷

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

লোহাগাড়ায় শিক্ষক নজরুল ইসলামের ওপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত