রাজধানীর সবুজবাগের আদর্শ পাড়া বরইতলা এলাকায় প্রেম সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাইফ উদ্দিন (সিফাত) নামে ২৮ বছর বয়সী এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) ভর্তি দেন। পরে চিকিসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
সিফাতকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু হাসান বলেন, ‘স্নেহা (ছদ্মনাম) নামের এক মেয়ের প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে জয়সহ ২-৩ জন কথা কাটাকাটি জেরে সিফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। বিষয়টি জানতে পেরে গুরুতর আহত অবস্থায় প্রথমে আমরা সিফাতকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিফাত।’
হাসান আরও বলেন, ‘স্নেহার সঙ্গে সিফাতের পূর্বে প্রেমের সম্পর্ক ছিল। পরে জয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন স্নেহা। আজ মোটরসাইকেল নিয়ে সিফাত স্নেহার সঙ্গে দেখা করতে যান। এই বিষয়টি জয় দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে বন্ধুদের নিয়ে সিফাতকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর আহত করেন।’
হাসান জানান, নিহত সিফাতের নিজ বাসা দক্ষিণ যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকায়। তার বাবার নাম জয়নাল আবেদীন। নিহত সিফাত একজন ব্যবসায়ী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন