কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইকারী দলের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) কক্সবাজার সদরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গত ২৪ ঘণ্টায় ডাকাত ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়া, মহেশখালীয়াপাড়ার মো. ইমরান (২৬); মহেশখালীর পুটিবিলার বাসিন্দা এবং বর্তমানে কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাখাইনপাড়ায় বসবাসকারী মো. খোরশেদ আলম (২৮); পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈইল্ল্যাপাড়া, জাদিরাম পাহাড় এলাকার মো. আবু তাহের (৩৬); একই ওয়ার্ডের বৈদ্যঘোনা এলাকার সোহেল ইসলাম (৩২); পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া চৌমুহনী এলাকার মো. নাইম (১৯); একই এলাকার রেদোয়ান (২০); ঝিলংজা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম লারপাড়ার মো. রফিক (২২); কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যঘোনার মো. আমির (৩২); একই এলাকার মো. সাদ্দাম (৩১); নোয়াখালীর সুধারাম থানার নিয়াজপুর এলাকার মেহেদী হাসান সাগর (১৯); একই থানার অশ্বদিয়া সাতবাড়ি এলাকার রেজাউল করিম অনি (১৯); কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার মো. ইশান (২৩); ৩ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার মো. জহির (২৯) এবং ৯ নম্বর ওয়ার্ডের বাদশা ঘোনা এলাকার রবিউল হাসান (১৯)।
ওসি জানিয়েছে, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন