জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

ছাত্রশক্তিকে বিদায় জানালেন ঢাবি হল সংসদের এজিএস শিমু আক্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) শিমু আক্তার জাতীয় ছাত্রশক্তির সঙ্গে তাঁর সাংগঠনিক পথচলার সমাপ্তি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে শিমু আক্তার জানান, তিনি এতদিন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে কবি সুফিয়া কামাল হল সংসদ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়লাভের পেছনে ছাত্রশক্তির সহযোদ্ধাদের অবদান ছিল ‘অনস্বীকার্য’ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, হল সংসদ ও ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস আন্দোলন, ধর্ষণবিরোধী কর্মসূচি, ডাকসু আদায়ের আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে ছাত্রশক্তির সঙ্গে একযোগে কাজ করেছেন। এছাড়া মেডিক্যাল ক্যাম্প, মানসিক স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম, এডভান্স এআই প্রশিক্ষণ, ডেন্টাল ক্যাম্পসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনে সংগঠনটির সহযোগিতা পেয়েছেন বলেও জানান তিনি।

জাতীয় ছাত্রশক্তির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিমু আক্তার লেখেন, “আজ বিদায় বলছি। ছাত্রশক্তির সঙ্গে পথচলার এখানেই সমাপ্তি টানছি। সংগঠন হিসেবে ছাত্রশক্তিকে এবং একইসঙ্গে আমার সহযোদ্ধাদের জন্য শুভকামনা রাখছি।”

তবে সংগঠন ছাড়লেও শিক্ষার্থীদের দাবি-দাওয়া ও অধিকার আদায়ের আন্দোলনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। ঢাবির শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “ছাত্রশক্তি ছাড়লেও আপনাদের দাবি-দাওয়া আর অধিকার আদায়ের লড়াইয়ে আগের মতোই আপনাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”

উল্লেখ্য, শিমু আক্তার বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদকও ছিলেন।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রশক্তিকে বিদায় জানালেন ঢাবি হল সংসদের এজিএস শিমু আক্তার

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত