জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শিলখালীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু ছিদ্দিক, তৃণমূলে বাড়ছে আলোচনা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির তৃণমূলের আস্তা আবু ছিদ্দিক রনি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

আবু ছিদ্দিক শিলখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং শিলখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শিলখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং পেকুয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন।

দলীয় রাজনীতিতে দীর্ঘ পথচলায় তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দাবি করেছেন তার অনুসারীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আস্থাভাজন হিসেবেও স্থানীয়ভাবে আবু ছিদ্দিক রনির পরিচিতি রয়েছে বলে সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আসন্ন শিলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসা চেয়েছেন আবু ছিদ্দিক রনি।

তার সমর্থকেরা বলেন, শিলখালী ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় একজন জনসম্পৃক্ত নেতৃত্ব প্রয়োজন। সে লক্ষ্যেই আবু ছিদ্দিক রনিকে চেয়ারম্যান পদে দেখতে চান তারা।

সমর্থকদের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিলখালী ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে আবু ছিদ্দিক রনি ভূমিকা রাখতে পারবেন।

এদিকে তার প্রার্থিতাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা চলছে। নির্বাচনের তফসিল ও দলীয় সিদ্ধান্ত সামনে রেখে শিলখালীর স্থানীয় রাজনীতিতে এ প্রার্থিতা নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শিলখালীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু ছিদ্দিক, তৃণমূলে বাড়ছে আলোচনা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত