জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

মক্কায় হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন ধ্বংস করেছে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটিকে সফলভাবে ভূপাতিত করে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়। পরে এর ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণাংশে গিয়ে পড়ে। পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে, ২০১৭ সালের জুলাই মাসেও মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল গোষ্ঠীটি। পবিত্র দুই মসজিদ ও সেখানে অবস্থানরত মুসল্লিদের নিরাপত্তাকে ‘রেড লাইন’ হিসেবে আখ্যা দিয়ে আল-মালিকি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের যেকোনো হামলা ঠেকাতে জোট কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবে হুতিদের হামলার প্রবণতা বেড়েছে। মক্কায় ড্রোন হামলার ঠিক একদিন আগেই খামিস মুশাইত, আবহা এবং তায়েফ শহরে হুতিদের জোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হন। ওই হামলায় সাতটি বসতবাড়ি ও দুটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

দীর্ঘদিন পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাই থেকে ইয়েমেনের সরকারি বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। উল্লেখ্য, ২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে দেশটিতে গৃহযুদ্ধের সূত্রপাত হয়। পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট এই যুদ্ধে হস্তক্ষেপ করে।

সূত্র: আনাদোলু

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মক্কায় হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন ধ্বংস করেছে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটিকে সফলভাবে ভূপাতিত করে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়। পরে এর ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণাংশে গিয়ে পড়ে। পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে, ২০১৭ সালের জুলাই মাসেও মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল গোষ্ঠীটি। পবিত্র দুই মসজিদ ও সেখানে অবস্থানরত মুসল্লিদের নিরাপত্তাকে ‘রেড লাইন’ হিসেবে আখ্যা দিয়ে আল-মালিকি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের যেকোনো হামলা ঠেকাতে জোট কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবে হুতিদের হামলার প্রবণতা বেড়েছে। মক্কায় ড্রোন হামলার ঠিক একদিন আগেই খামিস মুশাইত, আবহা এবং তায়েফ শহরে হুতিদের জোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হন। ওই হামলায় সাতটি বসতবাড়ি ও দুটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

দীর্ঘদিন পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাই থেকে ইয়েমেনের সরকারি বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। উল্লেখ্য, ২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে দেশটিতে গৃহযুদ্ধের সূত্রপাত হয়। পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট এই যুদ্ধে হস্তক্ষেপ করে।

সূত্র: আনাদোলু

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত