বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধাধীনে কক্সবাজারে অনুষ্ঠিত এই কর্মশালার সমাপনী সেশন সম্পন্ন হয়।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর। সমগ্র কর্মশালাটি সমন্বয় করেন পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
গত ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এই নিবিড় কর্মশালায় কক্সবাজারের কর্মরত সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন শিক্ষক ও প্রযুক্তি বিশেষজ্ঞ ড. জামিল খান, পিআইবি প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান এবং ফ্যাক্টচেকার রিদওয়ানুল ইসলাম।
কর্মশালায় সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার নানা কৌশল ও ব্যবহারিক দিক শেখানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও এআই টুলস: প্রম্পট লিখনের কৌশল, নোটবুক এলএলএম, গুগল ট্রেন্ডস এবং এআই ব্যবহার করে সংবাদভিত্তিক ছবি ও ভিডিও তৈরি।
সাইবার ও ডিজিটাল নিরাপত্তা: গণমাধ্যম স্বাক্ষরতা, শক্তিশালী পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টের সুরক্ষা এবং ডাটা ব্যাকআপ ও রিকভারি। ভুয়া তথ্য, ছবি ও ভিডিও যাচাইয়ের আধুনিক মাধ্যম, ডিপফেক শনাক্তকরণ এবং এআই ব্যবহারে সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ করছে, তেমনি গুজবের বিস্তারও বাড়াচ্ছে। এ অবস্থায় বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা বজায় রাখতে ফ্যাক্ট চেকিং এবং আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত সক্ষমতা আরও বৃদ্ধি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন