জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলোচনা সভা, শোভাযাত্রা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও চেতনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন, সেই পথ ধরেই বিএনপি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কাজ করে যাচ্ছে। সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশ ও জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে।’

পথসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক।

বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আলোচনা সভা, শোভাযাত্রা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও চেতনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন, সেই পথ ধরেই বিএনপি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কাজ করে যাচ্ছে। সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশ ও জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে।’

পথসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক।

বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত