জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

জবি ফিচার-কলাম ও কনটেন্ট রাইটার্সের নতুন কমিটি: নেতৃত্বে ফাহিম-অমি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফিচার, কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্সের (JnUFCCW) ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম হাসনাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাইমুন ইসলাম অমি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাকিব হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. রাহুল শেখ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান অর্পিতা, দপ্তর সম্পাদক মালিহা মেহনাজ ঐশী, অর্থ সম্পাদক জয়া রাণী পাল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন হুমায়ুন আহমেদ নাঈম।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইলমা জাহান, আকাশ আহমেদ রুপম, শ্রেয়া বাইন ও হাসনাত হাবিব। সমন্বয় সহযোগী হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাফাত চৌধুরী লিনয় ও তাসনিমা আক্তার।

দায়িত্ব পাওয়ার পর সংগঠনের সভাপতি ফাহিম হাসনাত বলেন, “জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্সের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। আমি বিশ্বাস করি, লেখালেখি শুধু মত প্রকাশের মাধ্যম নয়; এটি চিন্তা, সৃজনশীলতা ও দায়িত্বশীলতারও প্রতিফলন। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা ফিচার, কলাম ও বিভিন্ন ধরনের কনটেন্ট রাইটিংয়ে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে। সবার সহযোগিতা ও অংশগ্রহণে সংগঠনটিকে আরও কার্যকর, সৃজনশীল এবং শিক্ষার্থীবান্ধব একটি লেখক-কমিউনিটিতে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।”

সাধারণ সম্পাদক মাইমুন ইসলাম অমি বলেন, “আমার কাছে লেখালেখি শুধু নিজের ভাবনা প্রকাশের মাধ্যম নয়, বরং যেকোনো সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী প্রতীক। একটি লেখা মানুষের চিন্তাকে প্রশ্ন করতে পারে, সচেতনতা তৈরি করতে পারে এবং পরিবর্তনের পথে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে। তাই সংগঠনের সেক্রেটারি হিসেবে আমি বিশ্বাস করি, আমাদের কার্যক্রম শুধু সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। লেখালেখি, চিন্তাচর্চা ও সৃজনশীলতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।”

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখালেখি, সাংবাদিকতা, গবেষণা ও সৃজনশীল কনটেন্টচর্চাকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

জবি ফিচার-কলাম ও কনটেন্ট রাইটার্সের নতুন কমিটি: নেতৃত্বে ফাহিম-অমি

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত