জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

ইসহাক সরকারের ভাইসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান

কিছুদিন আগেই জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছিলেন বহিষ্কৃত কেন্দ্রীয় যুবদল নেতা ইসহাক সরকার। এবার তারই আপন ভাই বহিষ্কৃত বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার ৬০ জন নেতাকর্মী নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উপস্থিতে তারা জামায়াতে যোগ দেন। 

যোগদানকারীদের মধ্যে আরও রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এস এম খালেকুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক, জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ, বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ।

এই তালিকায় আরও আছেন ব্যবসায়ী আবুল আয়েশ খান, ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজি শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ ও হুমায়ন কবির; রয়েছেন বংশাল থানার ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজি আলতাব হোসেন, ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাবেদ ওমর, ৩২ নম্বর ওয়ার্ডের সমাজসেবক মোছলেহ উদ্দিন আহমেদ, কওমি আলেম মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা জসিম উদ্দিন (রসুলপুরি), মাওলানা হাসান জামিল প্রমুখ।

ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিভিন্ন পেশাজীবী, আইনজীবী, সাবেক বিচারপতি ও বিভিন্ন দলের নেতাকর্মীসহ মোট ৬৫০ জন জামায়াতে যোগ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ইসহাক সরকারের ভাইসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত