বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. হাসান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি গঠন করা হয়।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ এবং শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
নবনির্বাচিত সভাপতি সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন মহরম, ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন লাকি, ইসলামপুর বি. আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন