বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ভিক্টোরিয়া পার্কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। কর্মসূচিতে শিশুদের হাতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
কর্মসূচি সম্পর্কে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন সামাজিক, সৃজনশীল ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল পথশিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী ও খাবার বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, পথশিশুদের মধ্যে থাকা সম্ভাবনাময় প্রতিভার বিকাশের সুযোগ তৈরি করা এবং তাদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ছোট ছোট সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধি করা সম্ভব। একটি সাম্য, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতেই ছাত্রদল এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষার্থীকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
কর্মসূচিতে উপস্থিত ব্যক্তিরা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী ও খাবার বিতরণের মতো উদ্যোগ তাদের আনন্দ দেওয়ার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন