জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

যত সংকটই আসুক, বিএনপিকে ধ্বংস করা যাবে না: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “যতই সংকট আসুক, যতই ক্রাইসিস আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। যারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, শেষ পর্যন্ত তারাই ধ্বংস হয়ে গেছে।”

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত পথসভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু বিএনপি ধ্বংস হয়নি, বরং আরও শক্তিশালী ও সংগঠিত হয়েছে।

তিনি বলেন, ১৯৮২ সালে এরশাদ সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের ওপর নানা চাপ ও দমন-পীড়ন চালানো হলেও দলটির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।

খালেদা জিয়ার আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ছাত্রসমাজের দাবির প্রেক্ষিতে খালেদা জিয়া রাজপথে নেমেছিলেন। নিজের সন্তানদের রেখে তিনি গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।”

২০০৭ সালের ওয়ান-ইলেভেনের প্রসঙ্গ উল্লেখ করে হুইপ দুলু বলেন, তখন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় এবং তারেক রহমানকে মামলা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়। কিন্তু ষড়যন্ত্রকারীদের সেই পরিকল্পনা সফল হয়নি।

তিনি আরও বলেন, “জিয়াউর রহমানকে হত্যা, খালেদা জিয়াকে কারাবন্দি এবং তারেক রহমানকে দেশের বাইরে পাঠানোর মাধ্যমে যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, তারাই শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে।”

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাইপুর উপরশহর মাঠ থেকে একটি বর্ণাঢ্য পথসভা বের করা হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিনসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

যত সংকটই আসুক, বিএনপিকে ধ্বংস করা যাবে না: হুইপ দুলু

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত