কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের মৌলভী বাজার সড়কসংলগ্ন অঙ্কুর বিদ্যাপীঠে ২য় সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, দেয়ালিকা উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঙ্কুর বিদ্যাপীঠের প্রিন্সিপাল মো. জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক শিক্ষক মো. আরিফ উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টইটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পেকুয়া শাখার ম্যানেজার মো. বেলাল উদ্দিন, পশ্চিম সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট ইমরান সাইফুল, অঙ্কুর বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সদস্য ও ব্যবসায়ী মো. রেজাউল করিম, অভিভাবক ও সাংবাদিক মোহাম্মদ ফারেকুল ইসলাম এবং ব্যবসায়ী মো. মুবিনুল হক।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে ২য় সেমিস্টারের ফলাফল প্রকাশের পর বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের কবিতা, গল্প, প্রবন্ধ ও চিত্রকর্ম নিয়ে প্রকাশিত দেয়ালিকার উদ্বোধন করা হয়।
অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন