বান্দরবানের আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিত করে কৃষকদের বিকল্প ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আলীকদমের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কৃষকদের সচেতন করা হয়। একই সঙ্গে তামাকের পরিবর্তে খাদ্যশস্য, শাকসবজি ও অন্যান্য লাভজনক ও পরিবেশবান্ধব ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা হয়।
সভায় বক্তারা বলেন, তামাক চাষের কারণে দীর্ঘমেয়াদে কৃষিজমির উর্বরতা কমে যায়। পাশাপাশি তামাক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। এ কারণে তামাকের পরিবর্তে কৃষকরা বিভিন্ন খাদ্যশস্য, শাকসবজি ও অর্থকরী ফসল চাষ করলে একদিকে যেমন জমির উৎপাদনশীলতা রক্ষা করা সম্ভব, অন্যদিকে কৃষকরাও আর্থিকভাবে লাভবান হতে পারেন।
বক্তারা আরও বলেন, তামাকের বিকল্প ফসল চাষে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দিতে কৃষি বিভাগ কাজ করছে। কৃষকদের লাভজনক বিকল্প ফসলের বিষয়ে পরিকল্পিতভাবে পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে কৃষকদের বিভিন্ন বিকল্প ফসল চাষের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় এবং কৃষি বিভাগের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন