বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তুমব্রু বাজারের পশ্চিম পাশে কেন্দ্রীয় মসজিদ গেট এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর তুমব্রু বিওপির একটি টহলদল বুধবার দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে সীমান্ত পিলার-৩৪/১৬ ওবিপি থেকে প্রায় ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু বাজারের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মাদকের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করে বিজিবি। উদ্ধার করা গাঁজা ও জব্দ করা অটোরিকশার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বেই সীমাবদ্ধ নেই। মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা সমানভাবে তৎপর রয়েছি। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজার এবং সেক্টর সদর দপ্তর, রামুর দিকনির্দেশনায় কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
বিজিবির দাবি, সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনার ফলে মাদক ও চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে বিজিবি। এসব অভিযানের মাধ্যমে স্থানীয়দের মধ্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে আস্থা ও স্বস্তি বাড়ছে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন