জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

নাটোরে পৃথক অভিযানে ইয়াবা-ফেয়ারডিলসহ দুই মাদক কারবারি আটক

নাটোরের লালপুরে পৃথক অভিযানে ৪০০ ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ও রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর পৌরসভার গোপালপুর রেলগেট সংলগ্ন মকসেদ শপিং কমপ্লেক্সে অভিযান চালায় লালপুর থানা পুলিশ। এসআই আল মাসুমের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. নাজমুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০০ ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক নাজমুল উপজেলার পোকন্দা (পূর্ব) গ্রামের ইব্রাহীম হোসেন ও নাজমা বেগমের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ১ নম্বর লালপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে বাঘা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে রনি আহম্মেদ (২৯) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

রনি উপজেলার গৌরীপুর গ্রামের হাবিবুর রহমান হাবুলের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(ক)/৩৮ ধারায় মামলা করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রনি আহম্মেদের বিরুদ্ধে এর আগেও লালপুর থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অপরটি দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।

লালপুর থানার ওসি শরিফুল ইসলাম পলাস বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কেনাবেচা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, আটক দুজনকেই মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে পৃথক অভিযানে ইয়াবা-ফেয়ারডিলসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত