জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

উখিয়ায় পাহাড় কাটছে নুরু মাঝি সিন্ডিকেট, ডাম্পার জব্দ

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচারের সময় মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের সদর বিটের মাছকারিয়ার বিল এলাকায় অভিযান চালিয়ে ডাম্পারটি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।

বনবিভাগ সূত্রে জানা যায়, মাছকারিয়ার বিল এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগ রয়েছে। নুরুল ইসলাম প্রকাশ নুরু মাঝির নেতৃত্বে একটি সিন্ডিকেট এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পাহাড় কাটার মাধ্যমে মাটি পাচার করা হচ্ছে বলেও জানা যায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “বনভূমি ও পাহাড় রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা ডাম্পারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনিসহ বনবিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ায় পাহাড় কাটছে নুরু মাঝি সিন্ডিকেট, ডাম্পার জব্দ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচারের সময় মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের সদর বিটের মাছকারিয়ার বিল এলাকায় অভিযান চালিয়ে ডাম্পারটি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।

বনবিভাগ সূত্রে জানা যায়, মাছকারিয়ার বিল এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগ রয়েছে। নুরুল ইসলাম প্রকাশ নুরু মাঝির নেতৃত্বে একটি সিন্ডিকেট এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পাহাড় কাটার মাধ্যমে মাটি পাচার করা হচ্ছে বলেও জানা যায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “বনভূমি ও পাহাড় রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা ডাম্পারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনিসহ বনবিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত